লিকুদ পার্টি
ইসরায়েলে আরব মুসলিম ভোটারদের ভিডিও করার পরিকল্পনা নেতানিয়াহুর দলের
ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে আরব মুসলিম ভোটারদের ভোটকেন্দ্রের বাইরে ভিডিও করার জন্য বিশেষ দল গঠনের পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়লে এসব ভিডিও ব্যবহার করে ভোট কারচুপির অভিযোগ তোলার কৌশল নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।